গলায় গামছার ফাঁস লেগে মৃত্যু 6 বছরের শিশুর - The News Lion

গলায় গামছার ফাঁস লেগে মৃত্যু 6 বছরের শিশুর

 


দি নিউজ লায়নঃ  আজ বেলা 11 টা নাগাদ নদীয়ার নাকাশিপাড়া গেট পাড়া এলাকার এক 6 বছরের শিশুর মৃত্যু হয়, গলায় গামছার ফাঁস লেগে।


শিশুটির মামা আক্রম শেখ, জানান আজ সকাল 11 টা নাগাদ, পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতেই তৃতীয় শ্রেণীতে পড়া মিজানুর বিছানায় শুয়ে কার্টুন দেখছিলো, তার হাতে ছিল একটি গামছা!যা নিয়ে সে খেলা করছিলো। হঠাৎ লক্ষ্য করা যায় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলায় পেঁচিয়ে রয়েছে গামছা! তাড়াতাড়ি বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 


পরিবারের দাবি, তার মৃতদেহ ময়না তদন্ত না করে ছেড়ে দেওয়া হোক তাদের হাতে! কিন্তু প্রশাসনিক নিয়মে, যেহেতু একজন শিশু! তাই ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে প্রশাসনের নির্দেশে  শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.